• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৯:৫৬ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক রাতে দুই খুন, আতঙ্কে এলাকাবাসী

১ জুন ২০২৬ বিকাল ০৪:৪২:১০

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক রাতে দুই খুন, আতঙ্কে এলাকাবাসী

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এক রাতেই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে রোববার ভোরে নেহালিয়া মাদ্রাসা সংলগ্ন মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে অবহিত করেন।

অন্যদিকে, একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক সন্তানের জনক সাগরের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের ভাষ্য, নিহত দুজনই নিজ নিজ পরিবারের প্রধান উপার্জনকারী ও একমাত্র ভরসা ছিলেন। একই রাতে দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১