• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০০:০৯ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় বজ্রপাতে কেড়ে নিল ২ কৃষকের প্রাণ

২১ মে ২০২৬ বিকাল ০৩:৪২:৫৭

নওগাঁয় বজ্রপাতে কেড়ে নিল ২ কৃষকের প্রাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে।

২১ মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে কৃষি জমিতে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে ও তারেক একই গ্রামের আমিনুরের ছেলে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

জানা যায়, বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল মুঠোফোনে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৪৯




এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল
২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪১:১৩