• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৮:০৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৯ মে ২০২৬ সকাল ১০:৫১:৪৩

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মোহাম্মদ আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

১৯ মে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে এ ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ আলী সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯