• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৬:০৮:৪৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ আমির হামজা!

৭ মে ২০২৬ বিকাল ০৩:০৪:২৫

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ আমির হামজা!

অনলাইন ডেস্ক: কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা। 

৭ মে বৃহস্পতিবার আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই দাবি করা হয়েছে। 

পেজে অ্যাডমিনের দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্রদলের নেতাকর্মী।’

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

কলেজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন আমির হামজা। এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং তারা মাঠের মধ্যে বসে পড়েন।

এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান।

পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। এ সময় এমপি আমির হামজা পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান তিনি। এ সময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন। তবে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫