• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩২:২৭ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

দাদা- দাদীর কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন

৪ মে ২০২৬ রাত ০৯:২৩:৫৩

দাদা- দাদীর কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন

জামালপুর প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত জামালপুরের মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে সমাহিত করা হয়েছে।

৪ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের পূর্ব বিনোদ টঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাদা - দাদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

লিমনকে বিদায় জানাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সন্ধ্যার পর অকারণে বাইরে থাকলে শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে: ডিআইজি

এর আগে বিকেলে লিমনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। লিমনের এমন মৃত্যুতে হতভম্ব হয়ে পড়েছেন পরিবারসহ পুরো গ্রামের মানুষ। লিমনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেফতার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। হিশাম আবুগারবিয়েহ যুক্তরাষ্ট্রের নাগরিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ