• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০৫:১০ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি তেলে কারচুপি

মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৬:৫৭

মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন’স ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে ডিজেল পরিমাপ করে প্রতি ৫ লিটারে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আরোপ করেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ সময় আসাদুজ্জামান রুমেল জানান, দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে তেল কম দেওয়ার অভিযোগ আসছিল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬