• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৩৭:১০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বগারচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অপরিপক্ব ফসল কেটে নেওয়ার অভিযোগ

২৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৩:১৯

বগারচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অপরিপক্ব ফসল কেটে নেওয়ার অভিযোগ

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক বর্গাচাষির প্রায় ৫০ মন অপরিপক্ব ভুট্টা জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

২৫ এপ্রিল শনিবার সকালে আবু সাঈদ (লাত্তু) ভুট্টার ক্ষেত থেকে ১৫-২০ জনের একটি দল নিয়ে ক্ষেতের মধ্যে ঢুকে জোরপূর্বক ভুট্টা তুলে নিয়ে যায়।

অভিযোগে জানা যায়, গিয়াস উদ্দিনের মালিকানাধীন জমিতে বর্গাচাষি আবু সাঈদ (লাত্তু) ভুট্টার আবাদ করেন। ফসল পাকতে শুরু করলে ভোরবেলা ১৫-২০ জনের একটি দল নিয়ে ক্ষেতের মধ্যে ঢুকে জোরপূর্বক ভুট্টা তুলে নিয়ে যায়।

ভুক্তভোগী আবু সাঈদ বলেন, ঋণ করে চাষ করেও ফসল ঘরে তুলতে পারলাম না, আমি নিঃস্ব হয়ে গেছি। জমির মালিক গিয়াস উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান রয়েছে এবং নিষেধাজ্ঞা (ইনজাংশন) থাকলেও তা অমান্য করে ফসল তুলে নেওয়া হয়েছে।

অভিযুক্ত বদিউজ্জামান নকশা দাবি করেন, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় তারা রেকর্ড সংশোধনের মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

ক্ষতিগ্রস্ত কৃষক দোষীদের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৫০




সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত শাওনের মৃত্যু
সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত শাওনের মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:২৫


ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:৪১