• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৬:৩৯ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৫:৪৩

কালিয়াকৈরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্প।

২১ এপ্রিল মঙ্গলবার রাতে র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় অবস্থিত মারিয়া হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকালে উদ্ধার গাঁজাসহ দুই আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) এবং নাটোর সদর উপজেলার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)।

Ad

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং তারা একটি সক্রিয় চক্রের সদস্য। উদ্ধার গাঁজা তারা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত।

এ ঘটনায় কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us