• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৫৭:৫৩ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৬:৩৯

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন।

১৮ এপ্রিল শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার (২য় ফেজ) রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে।

জানা যায়, গত বছরের ৩ নভেম্বর তিনি খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহম্মদ নাঈমুল হাসান জানান, শনিবার ভোরে দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে চেয়ারে বসা অবস্থায় নিজ মাথার অগ্রভাগে গুলি করেন তিনি। এরপর চেয়ার থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

Follow Us