• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ১০:০১:০৯ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

১৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪:১২

কুমিল্লায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ এপ্রিল শুক্রবার দুপুরে তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Ad
Ad

আটকরা হলেন- মৃত রশিদ মিয়ার ছেলে মো. সিয়াম (২১), মো. রিফাত (২২), নজরুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২০)। তারা সকলেই উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার দিকে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তাদের রিকশা থামিয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত ও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us