• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:২৭ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশ

৬ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫২:০৫

বীরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জয় ইসলাম ওরফে জলিল (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ এপ্রিল রোববার গভীর রাতে বীরগঞ্জে উপজেলার নিজপাড়া এলাকার ভুট্টা ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত জয় ইসলাম ওরফে জলিল বীরগঞ্জ থানার ৬ নং নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র প্রামানিক পাড়া এলাকার মো. দুলাল মিয়া- এর ছেলে।

Ad

এর আগে রাতে হাবলু হাট বাজার থেকে বাড়িতে ফিরে রাতের খাবার শেষে পাশের একটি ছোট বাজারে যান। পরে বাড়িতে ফিরে নিজ কক্ষে শুয়ে পড়েন।

পরবর্তীতে রাতের কোনো এক সময় তার বাবা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নিহতের চাচাতো ভাই আইনুল ও প্রতিবেশী বেলাল বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের আইলে জয় ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে রাত আনুমানিক ৩টার দিকে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি ঘিরে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:২৪





Follow Us