• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৯:৩০ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

সিলেটে সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পের ধর্মঘট স্থগিত

২ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫১

সিলেটে সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পের ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধি: সিলেটের সব সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণায় সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে পাম্পগুলো আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে।

১ এপ্রিল বুধবার রাত ২টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।

Ad
Ad

তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মালিকদের দাবি-দাওয়া পূরণ না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি চালানোর সম্ভাবনা রয়েছে।

Ad

এর আগে প্রশাসনের পক্ষ থেকে জরিমানার নামে চাঁদাবাজির অভিযোগ ওঠায় সিলেটের পাম্প মালিকরা হঠাৎ তেল ও গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা দেন। এতে সিলেটজুড়ে জ্বালানি সংকট এবং পরিবহন খাতে অচলাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। অনেক চালক ও সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই উদ্যোগ নেন প্রশাসন ও রাজনৈতিক নেতারা। রাত দেড়টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পাম্প মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকটি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে অবস্থিত মেঘনা অয়েল ডিপোতে অনুষ্ঠিত হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে চলে।

বৈঠকে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা করেন। বৈঠক শেষে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
২ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৬:১০









Follow Us