• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৩৬:১৪ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৩১ মার্চ ২০২৬ রাত ০৯:০০:১৪

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাল্টিমিডিয়া রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন দত্তপাড়া এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

৩১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান (৩৮), মো. সেলিম মিয়া (৩৩)।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

পুলিশ জানায়, দত্তপাড়া এলাকায় মতিন সাহেবের বাগানবাড়ির ভেতর থেকে তাদেরকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সোনারগাঁও থেকে মাদক নির্মূল করতে যা যা প্রয়োজন, তা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁও থানায় যোগদানের পর থেকে এ পর্যন্ত ৫৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১