• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৫৮:৫১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় ৫শত পরিবারকে ঈদ সামগ্রী প্রদান

১৪ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৮:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৫শত পরিবারকে ঈদ সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচশত দুঃস্থ পরিবারকে ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

১৪ মার্চ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

Ad

মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে ও প্রথম আলো পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রধিনিধির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।

এসময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, আটা ১ কেজি, তেল ১ লিটার, পুলার চাউল, মুসুর ডাল, লবন, চিনি, সেমাই সহ ১০ ধরণের খাদ্য সামগ্রী।

প্রসঙ্গত, আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগীতায় গড়ে উঠা এই সংগঠনটি ১৫ বছর ধরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার শাস্তি পেলেন সালমান আলি আঘা
এবার শাস্তি পেলেন সালমান আলি আঘা
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৮:০৮






পাবনায় পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
পাবনায় পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:০৫:১৬



Follow Us