নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়জনকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়াইহাজার বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ধারায় দুইজনকে জরিমানা করা হয়। এ ধারায় ছানাউল্লাহ (৩৫) ও মনির হোসেন (৪০) কে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৬৬ ধারায় আব্দুর রহমান (২৫) কে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারায় মো. সদর আলী (৪০) কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৯২ ধারায় দুইজনকে জরিমানা করা হয়েছে। এ ধারায় ইয়াছিন (২৩)–কে এক হাজার টাকা এবং রুবেল (২৫) কে ৫০০ টাকা জরিমানা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available