• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৯:১২ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:০০:৩৭

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে নরপিশাচ স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী।

৬ মার্চ শুক্রবার শাহরাস্তি থানায় উপস্থিত হয়ে শিরিন আক্তার তার স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

বেশ কয়েকদিন ধরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাচাল গ্রামের জসিম উদ্দিনের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে তোলপাড় শুরু হয়।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, বদলাচ্ছে মানুষের জীবন

এক পর্যায়ে এলাকাবাসী জানতে পারে পিতা কর্তৃক ধর্ষিত হয়েছে মেয়েটি।

এলাকাবাসীর তোপের মুখে রাতের অন্ধকারে জসিম উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।

শাহরাস্তি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত পিতা ও পরিবারের সদস্যদের সন্ধানে অভিযানে নেমে পড়ে।

আরও পড়ুন

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু

বৃহস্পতিবার গভীর রাতে স্বামীর বিরুদ্ধে মামলা করতে শাহরাস্তি থানায় হাজির হন শিরিন আক্তার। তিনি তার অভিযোগে উল্লেখ করেন, প্রায় সময় তার বড়ো মেয়েকে বাসায় রেখে তিনি বাবার বাড়িতে বেড়াতে যেতেন।

গত ২২ ফেব্রুয়ারি তার মেয়ে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে দেখা যায় মেয়েটি অন্তঃসত্ত্বা। শিরিন আক্তার অভিযোগে উল্লেখ করেন, মেয়েকে জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন তার বাবা জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। বিষয়টি কাউকে না জানাতে মেয়েকে হুমকি প্রদর্শন করে। বর্তমানে নরপিশাচ পাষণ্ড জসিম উদ্দিন পলাতক রয়েছে।

শাহরাস্তি থানার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত জসিম উদ্দিনকে আটকের চেষ্টা চলছে। পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪