• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে কার্তিক ১৪৩৩ রাত ১২:২৭:২৫ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু জব্দ

২ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪২:১৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু জব্দ

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি।

২ মার্চ সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির বিশেষ টহলদল অভিযান চালায়। সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে আরও ২টি গরু জব্দ করা হয়।

জব্দ গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে গরু গুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জমি দখল, ভাঙচুর ও মারধরের অভিযোগে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই প্রায় ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করে ৫৩ বিজিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪