• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৩৬:০৭ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে প্রার্থী বিশ্বনাথ সরকার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২১:৪০

ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে প্রার্থী বিশ্বনাথ সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা আইনজীবী সমিতি-এর কার্যনির্বাহী পরিষদের ২০২৬–২০২৭ সালের নির্বাচন। এ নির্বাচনে ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বনাথ সরকার স্বাধীন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর জেলার মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি সহকর্মী আইনজীবীদের সঙ্গে ব্যাপক গণসংযোগ, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Ad
Ad

বিশ্বনাথ সরকার স্বাধীন বলেন, “আইনজীবী সমিতির ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন কার্যক্রমকে আরও গতিশীল, অংশগ্রহণমূলক ও মর্যাদাপূর্ণ করতে চাই। সমিতির ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত সৌহার্দ্য জোরদার করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

Ad

তিনি সকল আইনজীবী সহকর্মীদের নিকট আশীর্বাদ, দোয়া ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ সমিতির সার্বিক সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩০:২০


বিয়ে করলেন সংগীতশিল্পী জুবিন নটিয়াল
বিয়ে করলেন সংগীতশিল্পী জুবিন নটিয়াল
১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৩:২৯









Follow Us