• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০২:২৩ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৪:২৭

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে ভর্তুকি, প্রণোদনা ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা সরাসরি পৌঁছে দেয়ার লক্ষ্যে দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা হবে। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে কোনপ্রকার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি সহ্য করা হবে না।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে মন্ত্রীর নির্বাচনী এলাকা টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি একথা বলেন।

Ad
Ad

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জনগণের কথা ধৈর্য সহকারে শুনে ব্যবস্থা গ্রহণে জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ করেন।

Ad

ফকির মাহবুব আনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, মধুপুরে বখাটে দেখতে চাই না। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতা নিশ্চিত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভার আগে মন্ত্রী মধুপুর শহরস্থ সাথীর মোড়ে টাঙ্গাইল -ময়মনসিংহ রাস্তার সাথীর মোড় থেকে টুটুল ট্রেডার্স পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, সহকারি কমিশনার ভূমি নঈম উদ্দিন আহমদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল, পৌর বিএনপির সভাপতি ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, সহসভাপতি এম রতন হায়দার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকলরপ বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইনসহ এর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪২:০১



উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:৫৯

চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৪

এবার ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইরানের পাল্টা হামলা শুরু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩




Follow Us