• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৭:৩৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশ সুপার

২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩০:৫৯

বীরগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশ সুপার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শন করেছেন মো. জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে তিনি বীরগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, অফিসার ও ফোর্সদের উপস্থিতি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্ব পালনে সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানার সামগ্রিক পরিবেশ উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বীরগঞ্জ থানা কম্পাউন্ডে একটি আম গাছের চারা রোপণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬