• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:২১:৫১ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ শহরে ভয় দেখিয়ে টাকা আদায়, ২ ছিনতাইকারী আটক

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:২৩

নওগাঁ শহরে ভয় দেখিয়ে টাকা আদায়, ২ ছিনতাইকারী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরে স্কুলপড়ুয়া শিশু ও কিশোরদের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।

Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad

আটকরা হলেন- নওগাঁ জেলার সদর থানার চকদেবপাড়ার  আজিজুল সরদার-এর ছেলে তানভির (২০), নওগাঁ জেলার ধামইরহাট থানার আগ্রাদিগুন গ্রামের দেলোয়ার-এর ছেলে রিফাত (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী ইমন নওগাঁ শহরের ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে দুই থেকে তিনজন ছিনতাইকারী চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও গলার একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। এর পরপরই একই এলাকায় আরেকটি ঘটনায় এক স্কুলগামী শিশুর কাছ থেকেও ভয় দেখিয়ে কিছু টাকা ছিনতাই করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীদের অভিভাবকেরা নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কাছে অভিযোগ করেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তিনি জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, ভুক্তভোগী ও অভিভাবকদের সঙ্গে কথা বলা এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে। পরে গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন চাকুর ভয় দেখিয়ে নির্জন এলাকায় শিশু ও কিশোরদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রশংসা কিংবা ট্রল আমাকে নাড়া দেয় না: সামান্থা
প্রশংসা কিংবা ট্রল আমাকে নাড়া দেয় না: সামান্থা
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪০:৫৮


নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত
নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:১১



রেকর্ড গড়েই জিতল ওয়েস্ট ইন্ডিজ
রেকর্ড গড়েই জিতল ওয়েস্ট ইন্ডিজ
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৪:৪৬






Follow Us