• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৩৮:১৩ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৫

রূপগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ বোতল স্কাফসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‍্যাব-১১)।

Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টার দিকে জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫০ বোতল স্কাফ ও একটি প্রাইভেট কার জব্দ করে এবং দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রামের শামসুজ্জামানের ছেলে মো. রবিন (২৮)। রাজশাহী জেলার বাঘা থানার কিশোরপুরের নবীর মন্ডল ছেলে মো. জিয়াউর (৩৭)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

র‍্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে বাহিনীটি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:০৯



ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার
ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১১


নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী
নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০৫


Follow Us