• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:২৫:৫০ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:৩৯

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আবদুল জলিল চরএলাহী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। তিনি একই ওয়ার্ডের মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে।

চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বলেন, কিছু দিন আগে বাড়ির পাশে ইরি ধানের চাষ করেন জলিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ধান খেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মানববন্ধন
প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মানববন্ধন
২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫১:১০


নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:৩৯




Follow Us