• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১৫:২২ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরে আত্মহত্যার ঘটনায় কলেজের গেট ভাঙচুর, সড়ক অবরোধ

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৫:৪৭

নাটোরে আত্মহত্যার ঘটনায় কলেজের গেট ভাঙচুর, সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বর্ণব রোজারিও (১৯) নামের এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনায় সড়ক অবরোধ ও কলেজ গেট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার বিকেলে উপজেলার বনপাড়া সেন্ট জোসেফস স্কুল এন্ড কলেজের গেট ভাঙচুর ও নাটোর পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী  শিক্ষার্থীরা।

Ad
Ad

এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বর্ণব। সে ওই এলাকার বিপ্লব রোজারিওর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয় বর্ণব। কলেজ থেকে পরীক্ষার ফলাফল জানার পর মানসিকভাবে ভেঙে পড়ে সে। নিজের প্রতি অভিমান থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবার ও সহপাঠীদের ধারণা।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষকে দায়ী করে বর্ণবের সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে ও কলেজের গেটে ভাঙচুর চালায়। পরে স্থানীয় বিএনপি নেতা এবিএম ইকবাল হোসেন রাজুর হস্তক্ষেপে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার
রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৩:২৩

হালিশহরের জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
হালিশহরের জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০০:২৫



Follow Us