• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৫৪:৩১ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

দাউদকান্দি ও মেঘনায় রমজানে বাজার নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল গঠন

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:৩৫

দাউদকান্দি ও মেঘনায় রমজানে বাজার নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল গঠন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনায় পবিত্র মাহে রমজানে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় অসাধু ব্যবসায়ীদের বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর অপচেষ্টা বন্ধ করতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

Ad

পাশাপাশি এই সেল-এর সদস্যগণ কোথাও চাঁদাবাজির মতো কোনো অনৈতিক ঘটনাও মনিটর করবে।

Ad
Ad

১৬ সদস্য বিশিষ্ট এই মনিটরিং সেলের প্রধান করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লা-১ আসনের বৃহত্তর জনস্বার্থে বিএনপির পক্ষ থেকে এই মনিটরিং সেল গঠন করা হয়েছে। মনিটরিং সেলের টিম লিডার ড.খন্দকার মারুফ হোসেন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, নএম এ লতিফ ভুঁইয়া, নূর মোহান্মদ সেলিম সরকার, রমিজ উদ্দিন লন্ডনী, জসিম উদ্দিন আহমেদ, শওগাত চৌধুরী পিটার, ভিপি জাহাঙ্গীর আলম,কাউসার আলম সরকার,এম এম মিজানুর রহমান, আরিফ মাহামুদ, খন্দকার বিল্লাল হোসেন সুমন, দিলারা শিরীন, আতাউর রহমান ভুঁইয়া, মো. মোরশেদ আলম এবং আনোয়ার হোসেন।

দাউদকান্দি ও মেঘনা উপজেলার কোনো হাটবাজারে কেউ যদি অন্যায়ভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করেন বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন, তবে এ বিষয়ে কোনো তথ্য বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে নিচের মোবাইল নম্বরে (হটলাইন) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দাউদকান্দি উপজেলা-- রোমান খন্দকার (দাউদকান্দি বাজার ) ০১৯১৪ ৫২৫০০২, ০১৬৭৯ ২৪৬৩৩১, আনোয়ার হোসেন আনন্দ (ইলিয়টগঞ্জ ও কুশিয়ারা বাজার) ০১৮১৫ ৪৮৬৮২৩, ০১৭১৫ ৫১৭১৭১, আসিফ কবির (চক্রতলা, কালসোনা, পালের বাজারসহ আশপাশের বাজার ০১৮১৩ ৭৯৭১৯৬), আব্দুল বাসেদ (গৌরীপুর বাজার ০১৯৩৯ ৩৩৬৭৩৫, ০১৮৩০ ০০৩৩৩৫), খন্দকার আরিফ হোসেন (শহীদনগর ও সুন্দলপুর বাজার ০১৯৯১ ৪৫০৪৭১) ও শাকিল চৌধুরী (বিটেশ্বর, নৈয়াইর ও মলয় বাজার ০১৮৩০ ৭৩২৯১৪) এবং মেঘনা উপজেলা- আবু তালেব (মানিকারচর বাজার ০১৯১৮ ১৯৭৩০৫), এড. হাবিবুর রহমান মিয়াজি (তুলাতলী বাজার, ০১৯৭৯ ৫৮৪৮৫৮),আকিল মাহমুদ (রামপুর বাজার ০১৯১২ ৪৭১১২৬), মো. সোলায়মান (তালতলী বাজার ০১৯২৩ ৮৫৪০৫৮), মাজহারুল ইসলাম (চন্দনপুর বাজার ০১৯১৩ ৩৮০৭৯৬) ও সাইফুল ইসলাম (সেননগর বাজার ০১৯১৩ ৩৮০৭৯৬)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৬:৩০

লেবুর হালি ২০০
লেবুর হালি ২০০
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:৩৯


দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩১:০১

‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা
‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:৪৭




দৌলতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান
দৌলতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৫:১৩

নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ
নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:৪৫


Follow Us