• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২২:২৮ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৩:৪৫

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজে চরম বিপত্তি দেখা দিয়েছে।

Ad

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে তেল নিয়ে আসার পথে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

Ad
Ad

এ ঘটনার খবর পেয়ে সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারকাজ শুরুর কিছুক্ষণের মধ্যে সেটিও লাইনচ্যুত হয়ে পড়ে।

এই পৃথক দুর্ঘটনার ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। এই ট্রেনটি কিছু সময়ের জন্য লাইনচ্যুত হয়। পরবর্তীতে রেলওয়ের কর্মকর্তাদের বিচক্ষণতায় ট্রেনটি উদ্ধারে সক্ষম হয়।

তিনি আরও বলেন, বর্তমানে তেলবাহী ট্রেনটির উদ্ধারকাজ চলমান রয়েছে। রেললাইন মেরামত এবং ট্রেনটি সরিয়ে নেওয়ার পর দ্রুতই এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তবে এই আকস্মিক দুর্ঘটনার কারণে সকাল থেকেই সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার
ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৫:১৯




টাঙ্গাইলে বাজার মনিটরিং জোরদার
টাঙ্গাইলে বাজার মনিটরিং জোরদার
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৪


সদরপুরে প্রতারণা মামলায় নারী গ্রেফতার
সদরপুরে প্রতারণা মামলায় নারী গ্রেফতার
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:২৮





Follow Us