• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০৩:৫০ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রাইভেটকার নিয়ে দ্বন্দ্বে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২০:৩৫

প্রাইভেটকার নিয়ে দ্বন্দ্বে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় মাদকাসক্ত এক যুবকের আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে আগুনে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।

১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Ad
Ad

দগ্ধরা হলেন— শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫) এবং তাদের দুই ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শামসুল বিশ্বাসের এক ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে একটি প্রাইভেটকার কিনে দেওয়ার দাবি করেন, যাতে সেটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন। পরিবার এ প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে মা, বাবা ও অপর ভাই ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করলে তারাও দগ্ধ হন।

প্রথমে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, সন্ধ্যার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ড্রেসিং করা হয়েছে এবং দগ্ধের মাত্রা নির্ধারণের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেলদুয়ায় চিনাখোলা খাল খনন শুরু
দেলদুয়ায় চিনাখোলা খাল খনন শুরু
৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৬:৫২



এশিয়ান গেমসে হকিতে থাকছে বাংলাদেশ
এশিয়ান গেমসে হকিতে থাকছে বাংলাদেশ
৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫১:৫৯




Follow Us