স্টাফ রিপোর্টার : পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার বিকেল ৪টায় শপথ গ্রহনের মধ্যদিয়ে দায়িত্ব পাওয়ায় জেলার সর্বস্তরের জনগণ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেশের সরকারি অবকাঠামো নির্মাণ, আধুনিক সরকারি ভবন স্থাপন, আবাসন প্রকল্প বাস্তবায়ন, সড়ক-সেতু ও জনপদ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এছাড়া পরিকল্পিত নগরায়ন, সরকারি দপ্তরের অবকাঠামো সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও এ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এ প্রেক্ষাপটে এলাকাবাসী আশা করছেন, নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া উপজেলায় আধুনিক প্রশাসনিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল অবকাঠামো উন্নয়ন, আশ্রয়ণ ও আবাসন প্রকল্প সম্প্রসারণ এবং নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই স্থাপনা নির্মাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, প্রতিমন্ত্রী হিসেবে সোহেল মঞ্জুর সুমনের নেতৃত্বে পিরোজপুর-২ আসনে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং দীর্ঘদিনের অবকাঠামোগত চাহিদাগুলো ধাপে ধাপে পূরণ হবে। তারা সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই জনপদ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available