সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের স্বামী মো. ইদ্রিসের (৪০) এর প্রচন্দের স্বতন্ত্র প্রার্থীর কাপ-পিরিচ মার্কায় ভোট না দিয়ে বিএনপির ধানের শীষ মার্কায় ভোট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী তিন সন্তানের জননী ফাতেমা বেগম ( ২৭) কে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে।

এতে পুরো এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের তিন সন্তান রয়েছে এরা হচ্ছে বিবি মরিয়ম, নাসরিন জাহান মীম ও মো. ইসমাইল।


জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনে সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেশারপাড় আকল আলী মজুমদার বাড়ির মো. রফিকের ছেলে মো. ইদ্রিস স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান কাপ পিরিচ মার্কার ভোট করে। ভোটের দিন স্বামী মো. ইদ্রিস স্ত্রী ফাতেমা বেগমকে কাপ পিরিচ মার্কায় ভোট দেওয়ার জন্য কেন্দ্রে পাঠায়। কিন্তু ফাতেমা কেন্দ্রে গিয়ে কাপ পিরিচ মার্কায় ভোট না দিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেন। সে ভোট দিয়ে কেন্দ্রে থেকে বাহির হয়ে বাড়িতে পৌঁছলে স্বামী তাকে জিজ্ঞেসা করেন কাপ পিরিচ মার্কায় ভোট দিয়েছে কিনা। প্রতি উত্তরে স্ত্রী বলেন না সে ধানের শীষ মার্কায় ভোট দিয়েছে এতে সে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরেই মধ্যে ভোট গননা শেষে দেখা যায় কাপ পিরিচ মার্কার প্রাথী পরাজিত হয়।
তিনদিন পর রোববার সে বাড়িতে ফিরেএলে স্ত্রী সন্ধ্যায় অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানোর জন্য স্বামী মো. ইদ্রিসকে সে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বলে তুই যাকে ভোট দিয়েছিস ওই বাপদের নিকট থেকে টাকা নিয়ে চিকিৎসা করা। এক পর্যাযে সে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। বর্তমানে তালাক প্রাপ্ত স্ত্রী তার পিতার বাড়ি কেশারপাড় ৭নং ওয়ার্ডে অবস্থান করছে।
তালাকের বিষয়টি ফাতেমা বেগম নিজে নিশ্চিত করেন।
এব্যাপারে অভিযুক্ত মো. ইদ্রিসের মুঠোফোনে একাধিক বার ফোন দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায় এ কারণে তান বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সরেজমিনে তার বাড়িতে গেলে ইদ্রিসের পিতা মো. রফিক বলেন, ভোট নিয়ে তালাকের ঘটনা ঘটেনি। তবে, তৃতীয় বিয়ে করায় ও মাদকাসক্ত হয়ে পড়ার কারণে সাংসারিক ঝগড়ার জেরে ওই তালাকের ঘটনাটি ঘটেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available