• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৮:২৭ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

সাদা পাথরে নিখোঁজের ৩ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

১০ জুলাই ২০২৩ বিকাল ০৫:২৯:২৭

সাদা পাথরে নিখোঁজের ৩ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদে নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিক আফিক মিয়ার (৪৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ জুলাই সোমবার সকালে নিখোঁজের  ৩ দিন পর ধলাই নদের রেলওয়ে বাংকারের পূর্বপাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাদা পাথর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিলেন তিনি। তাঁর বাড়ি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আফিক মিয়াসহ চারজন কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকায় পাথর আনতে গিয়েছিলেন। প্রবল স্রোতে নৌকা ডুবে গেলে অন্য তিনজন সাঁতার কেটে পাড়ে উঠলেও তলিয়ে যান আফিক। এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে ধলাই নদের রেলওয়ে বাংকারের পূর্বপাশের এলাকায় মরদেহটি ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ আজ সকালে ধলাই নদে ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:১৬





হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:২৪



এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১২:৩০