• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৫৭:১৫ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ২

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:০৮

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী পক্ষের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Ad

অভিযোগকারী হাসানুর রহমান রুবেল (৩৫) জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থানার ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর এলাকার বাসিন্দা এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক। তার দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের ছেলেসহ কয়েকজন কর্মী দীর্ঘদিন ধরে তাকে ও তার সহকারী কামাল হোসেন বাবুকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।

Ad
Ad

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি রাতে অভিযুক্তদের ইন্ধনে কয়েকজন তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করে এবং কামাল হোসেন বাবুকে মারধর করে আহত করে। এ সময় হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এছাড়া ১৩ ফেব্রুয়ারি মাদকবিরোধী একটি কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে আবারও হামলার শিকার হন বলে অভিযোগ করেন রুবেল। তার ভাষ্য, দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এতে কামাল হোসেন গুরুতর আহত হন এবং তিনি নিজেও মারধরের শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা থানায় অভিযোগ দায়ের করেন।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চেয়ারম্যান থেকে আব্দুল আজিজ এখন সংসদ সদস্য
চেয়ারম্যান থেকে আব্দুল আজিজ এখন সংসদ সদস্য
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৩:১২







সংসদে যাচ্ছেন ৭ নারী
সংসদে যাচ্ছেন ৭ নারী
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৭:৩৫


ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২২:৫৮


Follow Us