• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৯:৩০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

১০ জুলাই ২০২৩ বিকাল ০৩:৪৫:২৬

নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবলেটসমূহ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে এমপিওভূক্ত মাদ্রাসাসমূহের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৯ম ও ১০ম শ্রেণির সমন্বিত মেধা তালিকার ১ম তিনজনের মাঝে বিতরণ করা হয়েছে।

১০ জুলাই সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব ট্যাব বিতরণ করা হয়।

নলডাঙ্গা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও নলডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

উপজেলা পরিসংখ্যান অফিসার রেহেনা পারভিন লিপির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস-চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা ফোজিয়া ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, জেলা পরিষদের সাবেক সদস্য রইচ উদ্দিন রুবেল প্রমূখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯