কুষ্টিয়া, মিরপুর-ভেড়ামারা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার কাঙ্ক্ষিত গণতন্ত্রে ফেরার ভোট। এক সঙ্গে দুটি ভোট। একটি বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যটি সংবিধান সংস্কারের লক্ষ্যে গণভোট। আজকের দিনটিই ভোটারদের।

এক সঙ্গে দুটি ভোট হওয়ার কারণে আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটানিং কর্মকর্তা জানিয়েছে, এই সময়ের পরও যেসব ভোটার ভোটকেন্দ্রে থাকবেন, তাঁদের ভোট নেওয়া হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করছি, শুক্রবার সকালের মধ্যে ফল ঘোষণা করে ফেলতে পারব।


এদিকে কুষ্টিয়ার মিরপুরে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।
ইউএনও মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিল ওই যুবক। এসময় তাকে আটক করা হয়। পরে উনি উনার দোষ স্বীকার করলে
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসান উজ জামান জানান, তার কেন্দ্রে শাহীন আলি নামে একজন ভোটার ব্যালট পেপার বক্সে না ফেলে পকেটে করে বাইরে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে নির্বাচনে দায়িত্বরত কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল ইসলাম অভিযুক্ত শাহিন কে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কুষ্টিয়া জেলার (মিরপুর ও ভেড়ামারা) উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসনটিতে প্রাপ্তবয়স্ক নাগরিকদের আজকের মতামতের ওপর নির্ভর করবে কারা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। কোন রাজনৈতিক দল বা জোট সরকার গঠন করবে। গণভোটের ইতিবাচক ফলাফলের বাধ্যবাধকতায় সংবিধান সংশোধন হবে, নাকি সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর বিষয়টি নির্ভর করবে।
এ নির্বাচনে ৫টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত। ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যেই মূল লড়াই হচ্ছে।
মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন । নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৭২ জন । পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১২৬ জন।
হিজড়া সংখ্যা সংখ্যা ০৩ জন। পোষ্টাল ভোটার সংখ্যা ৪৬৪৬। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭০ টি,
ঝুকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৪ টি,অধিক ঝুকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ০৮ টি। মোট আয়তন ৪৪৯ বর্গকিলোমিটার। মোট ইউনিয়ন ১৯ টি, এছাড়াও এই আসনের ২ পৌরসভা রয়েছে। তবে এখন বেলা সাড়ে বারোটা পর্যন্ত কোন কেন্দ্রেই সহিংসতার ঘটনা ঘটেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available