• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে আষাঢ় ১৪৩৩ রাত ০৩:৪১:১২ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে ৩৪ শতাংশ ভোট পড়েছে

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫২:৫১

দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে ৩৪ শতাংশ ভোট পড়েছে

রাজশাহী ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের আট জেলায় গড়ে ৩৪ দশমিক ০৭ শতাংশ ভোট পড়েছে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত  রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য মতে দুপুর বারোটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলায়। এখানে ভোট কাস্টের  হার ৪০ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে নাটোর জেলায় সর্বনিন্ম ২৮ দশমিক ০৫ শতাংশ ভোট পড়েছে।

বিভাগের অন্যান্য জেলার মধ্যে রাজশাহীতে ৩২ দশমিক ৮৯ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ দশমিক ০৪ শতাংশ, সিরাজগঞ্জে ৩১ শতাংশ, নওগাঁয় ৩১ দশমিক ৯৩ শতাংশ, বগুড়ায় ৩৮ দশমিক  ৫৫ শতাংশ এবং পাবনায় ৩২ দশমিক  ৯৩ শতাংশ ভোট পড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬





Follow Us