• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:০৪:৪৮ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহত বাবু মিয়া স্থানীয় হামেদ আলীর ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ ছিল। বাবু মিয়া ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই স্ট্রোক করে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

এ ঘটনায় কেন্দ্রজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়। ভোট দিতে আসা অনেকেই মর্মাহত হন।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, ‘ভোট দিতে এসে এমনভাবে চলে যাবেন, ভাবতেই পারছি না। চোখের সামনে মানুষটা পড়ে গেলেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে দায়িত্বরত কর্মকর্তারা জানান, এটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আবহ ছিল। কিন্তু এ ঘটনায় সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:২৯


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১