• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩১:০০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:০১

বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পৌর শহরে বিএনপির নির্বাচনী প্রচারণার একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কারা এ অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

৯ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শহরের হাফেজ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়টিতে আগুন দেয়। ভোরে পুড়ে যাওয়া কার্যালয় দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই বিপক্ষ দলের লোকজন এ অগ্নিসংযোগ করেছে।

পৌর ওয়ার্ড বিএনপির নেতা আবু সাঈদ বলেন, যারা নির্বাচন চায় না, তারাই এই অগ্নিসংযোগ করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২