মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: আমরা শান্তিপ্রিয় মানুষ। কাউকে অশান্ত করতে চাই না। তবে কেউ যদি অশান্তি করতে আসে, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমাদের সকল ভোটার প্রস্তুত রয়েছে। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুক। অথচ তারা বলছে -ভোট দিলেও পাস করব, না দিলেও পাস করব। মনে হচ্ছে ভোট তাদের বাপ-দাদার সম্পত্তি।

এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।


৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাটে উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাপনী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির পক্ষে এমন ভোটের হাওয়া উঠেছে যে তারা ভয় পেয়ে গেছে। এমন কোনো ইউনিয়ন নেই যেখানে জামায়াত জয়ী হতে পারবে। তারা দিশেহারা হয়ে পড়েছে। সারাদেশে দুটি বড় দল বিএনপি ও আওয়ামী লীগ। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের আওয়ামী লীগও ভোট দেবে না।
বক্তব্যে শেষে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন-চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া), শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available