স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: স্বৈরশাসক এরশাদের শাসনামলে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় জেলা ছাত্রদলের আয়োজনে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগলুর স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।


সেখানে মরহুমের পরিবার, বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে পৌর উদ্যানে গণভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু নিজ হাতে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available