• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৭:১৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের

৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৭:৪৬

লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: বনজঙ্গলের পরিসর কমে আসা ও পরিবেশের বিরূপ প্রভাবের কারণে খাদ্য সংকটে পড়ছে বন্যপ্রাণীরা। ফলে স্বাভাবিক আবাস ছেড়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে তারা। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার খোকসা পৌর শহরে দেখা মিলেছে দলছুট একটি মুখপোড়া বা কালোমুখো হনুমানের।

Ad

৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি পাড়া এলাকায় হনুমানটিকে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় প্রাণীটিকে। কখনো বড় বড় ভবনের ছাদে, কখনো বাড়ির সীমানা প্রাচীর, ঘরের চাল কিংবা গাছের ডালে অবস্থান নিতে দেখা গেছে তাকে। হনুমানটি যেখানে যাচ্ছে, সেখানে কৌতূহলী মানুষের ভিড়ও জমছে।

Ad
Ad

পৌর কালীবাড়ি এলাকার বাসিন্দা আশিক হাসান বাপ্পি জানান, গত বৃহস্পতিবার প্রথমে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় হনুমানটিকে দেখা যায়। পরে শুক্রবার সকালে এটি কালীবাড়ি পাড়া এলাকায় চলে আসে। তিনি বলেন, ‘হনুমানটি খুব অস্থিরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে। কখনো ভবনের ছাদে, কখনো গাছের ডালে বা টিনের চালে বসছে। মানুষজন পিছু পিছু ছুটছে, এতে হনুমানটিও কিছুটা আতঙ্কিত হয়ে পড়ছে।’

এলাকাবাসীর ধারণা, কয়েক দিন ধরে ঠিকমতো খাবার না পাওয়ায় হনুমানটি দুর্বল হয়ে পড়েছে। তবে মাটিতে নামলে অনেকে কলা, বিস্কুট ও পাউরুটি দিলে সেগুলো সে আগ্রহের সঙ্গে গ্রহণ করছে। এখন পর্যন্ত হনুমানটি শান্ত আচরণ করছে এবং কারো কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা বলেন, ‘দলছুট হনুমান আসার বিষয়টি আমরা শুনেছি। এটি কোনো একটি স্থানে স্থায়ীভাবে অবস্থান করছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করছে। তারপরও বিষয়টি নজরে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বনবিভাগকে অবহিত করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বেগমগঞ্জে ১০ দলের নির্বাচনী অফিসে আগুন
বেগমগঞ্জে ১০ দলের নির্বাচনী অফিসে আগুন
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৩:৫৪



সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৩:০০




লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৭:৪৬


Follow Us