কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : কালিয়াকৈর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গোখাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদীসহ উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এ সময় ১০২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারির মাঝে গোখাদ্য উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের অংশ হিসেবে তাদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available