• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৯:২৭:৩০ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌমুহনীতে ডিবির গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, পুলিশ আহত, আটক-৪

৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৪

চৌমুহনীতে ডিবির গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, পুলিশ আহত, আটক-৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় জহিরুল ইসলাম হৃদয় নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়, ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসটি। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫০ পিস ইয়াবা'সহ নারীসহ ৪জনকে আটক করে।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

আটককৃতরা হলেন, হাজীপুর এলাকার শহীদ উল্যাহর ছেলে জহিরুল ইসলাম হৃদয় (২৮), হৃদয়ের ভাই এনামুল হক সজিব (২২), মা আলেয়া বেগম (৪৫) ও স্ত্রী সুইটি আক্তার (২১)।

ডিবি জানায়, বুধবার সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার হাজীপুর থেকে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম হৃদয়কে আটক করে ডিবির একটি দল। পরে তাকে গাড়িতে তোলা হলে তাকে ছিনিয়ে নিতে আটককৃতরা প্রথমে গাড়ির সামনে শুয়ে পড়ে ও পরে তাদের নেতৃত্বে একদল লোক গাড়িতে অতর্কিতে হামলা চালায়। এসময় হৃদয় গাড়ির গ্লাসে লাথি দিয়ে ভেঙে ফেললে অন্যরাও গাড়িতে হামলা চালায়। এতে ডিবির কনস্টেবল শাহাদাৎ হোসেন ও মঞ্জুরুল ইসলাম আহত হন। পরে ডিবির আরও একটি টিম ও বেগমগঞ্জ মডেল থানার একটি টিমসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোট ৪জনকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেন, আহত কনস্টেবলদেরকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা কাজে যোগ দিয়েছেন। এছাড়া আসামিদের বিরুদ্ধে ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদি হয়ে মাদক এবং সরকারি কাজে বাধার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলাগুলোতে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩




ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৩


Follow Us