• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৯:১৪:৫৩ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৫

শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

Ad

৪ জানুয়ারি বুধবার গভীর রাতে সেনাবাহিনীর মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মনজুর হোসেন মন্টু তালুকদার (৫০)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার (৪০)-কে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় মন্টু তালুকদারকে বাড়িতে পাওয়া যায়নি।

Ad
Ad

অভিযানকালে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১টি শর্টগান অ্যামুনিশন, দুটি একে-২২ বোর রাইফেল, ৫৭টি একে-২২ বোর রাইফেল অ্যামুনিশন, তিনটি ম্যাগাজিন, ১২টি ৯ এমএম পিস্তলের গুলি, একটি ডেগার, একটি বিদেশি মদের বোতল ও দুটি খালি বোতল উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধার করা হয় দুটি আইফোন, চারটি বাটন ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, দুটি মাউস, একটি কিবোর্ড, একটি মোটরসাইকেল, একটি গাড়ির চাবি, দুটি পাসপোর্ট, পাঁচটি চেক বই, একটি ভিসা কার্ড, তিন ধরনের বিদেশি মুদ্রা, ১৪টি মোবাইল সিম, চারটি মেমোরি কার্ড, একটি টর্চার চেইন, একটি মানিব্যাগ ও নগদ ৬২০ টাকা।

গ্রেফতার ইসমত জাহানকে পালং মডেল থানায় পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। উদ্ধার আলামতগুলো শরীয়তপুর আর্মি ক্যাম্পে সংরক্ষণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর আর্মি ক্যাম্পে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদী এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় পালং মডেল থানা, নড়িয়া থানা ও ডামুড্যা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে একই রাতে নড়িয়া আর্মি ক্যাম্প থেকে মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, সাতটি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ রাব্বি মোড়লকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ডামুড্যা উপজেলার এরিকাঠি এলাকায় মেজর আবরারের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩




ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৩



Follow Us