• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৫:৩৪ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫২:১৬

নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার ভোর সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ সাকী ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা।

Ad
Ad

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রেন যোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎতের উদ্দ্যেশ্যে আসছিলেন জুনায়েদ। ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি। হলুদ রংয়ের একটি পিকআপ ভোর সাড়ে ৫টায় তার ক্ষতবিক্ষত মরদেহ ২৫০ শয্যা নওগাঁ হাসপাতালের সামনে এসে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা তাকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারাও হাসপাতালে এসেছিলো। থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, মরদেহটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে সনাক্ত করেছি। পরে থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বকশীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে ভাইরাল আ. লীগ নেতা
বকশীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে ভাইরাল আ. লীগ নেতা
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:১৯




নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের প্রশিক্ষণ
নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের প্রশিক্ষণ
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫২:৪৬


নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু
নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৫:০৪




Follow Us