বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে জমির আইল নিয়ে বিরোধের জেরে আনছার মিয়া (৫৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে লাভু মিয়া ওরফে লেবু মিলিটারি বিরুদ্ধে। এঘটনায় আহত হয়েছেন একজন।

১ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আনছার মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। আহত জরিনা বেগম(৪৭) আনছার মিয়ার স্ত্রী।
অভিযুক্তের নাম লাভু মিয়া ওরফে লেবু মিলিটারি (৬৮)। পারিবারিকভাবে তাদের মধ্যে দাদা এবং নাতির সম্পর্ক রয়েছে।
নিহতের ভাতিজা রাশেদ বলেন, রোববার সকালে আমার চাচা তার নিজ ধনিয়া সজ ক্ষেতের ফসল তুলে জমি মেরামতের কাজ করছিলেন। এসময় আমার চাচি তাকে সহায়তা করছিলেন। হঠাৎ পার্শ্ববর্তী জমির মালিক লেবু মিলিটারি এসে অভিযোগ তুলেন তার জমির আইল নষ্ট করা হচ্ছে। এঘটনায় দাদা এবং নাতি উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দাদা লেবু মিলিটারি আনছার মিয়াকে এলোপাতাড়ি কিলঘুষি দেয়া শুরু করেন। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আনছার মিয়া। তার স্ত্রী জরিনা বেগম স্বামীকে বাঁচাতে আসলে তাকেও বেধড়ক কিলঘুষি দেয়া হয় বলে জানান নিহতের ভাতিজা রাশেদ। এমসয় চাচীর চিৎকারে প্রতিবেশীদের সাথে নিয়ে তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাখাওয়াত হোসেন আমার চাচাকে মৃত বলে ঘোষণা করেন।
এঘটনায় অভিযুক্ত লেবু মিলিটারির পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কলিয়া গ্রামে জমির আইল নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন অসুস্থ হয়ে পড়লে তাদের লোকজন তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। রিপোর্ট পাওয়ার পর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available