• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৬:৫৩ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে অটোচালকের আত্মহত্যা

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৪৩

কালিয়াকৈরে অটোচালকের আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তালুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় লালমিয়া (৫৫) নামে এক অটোচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Ad

৩১ জানুয়ারি শনিবার ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

Ad
Ad

নিহত লালমিয়া ওই এলাকার মৃত নালু মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। অটোরিকশা চালিয়ে স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ পরিবারের ভরণপোষণ করতেন।

সকালে দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্ত্রী সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us