• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:৪৬:২৮ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: নিখোঁজ ১

৭ জুলাই ২০২৩ দুপুর ০২:০৬:০৬

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: নিখোঁজ ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে একজন নিখোঁজ রয়েছেন। এ সময় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও আব্দুর রহমান (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।

৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ট্রলারের বাবুর্চি ছিলেন।  

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

ঘটনা  নিশ্চিত করেছেন বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। তিনি বলেন, গত ৩ দিন আগে ২১ মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে গিয়েছিলেন তারা। বৃহস্পতিবার সকালের দিকে সাগর উত্তাল হলে তারা তীরে ফেরার চেষ্টা করছিলেন। তীরে আসার পথে সকালে প্রচন্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। এসময় ২০ মাঝি-মাল্লা সাঁতার কেটে পাশের একটি ট্রলারে গিয়ে উঠে। কিন্তু কেবিনের মধ্যে থাকা ট্রলারের বাবুর্চি আব্দুর রহমান এ সময় বের হতে পারেন নি। তাকেসহ ট্রলারটি এসময় ডুবে যায়।

ইউপি চেয়ারম্যান আরও জানান, নিখোঁজ জেলেকে উদ্বারে কোষ্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে হয়েছে। জীবিত উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১