• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০৪:৪৯ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩২:৪৩

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

২৮ জানুয়ারি বুধবার ভোর ৪টার দিকে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের একটি আবাসিক এলাকায় গোসাইরহাট উপজেলার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

Ad
Ad

গ্রেফতাররা হলো- মো. লিটন হাওলাদার (৪০) ও মোছা. মুক্তা খাতুন (৩০)।

Ad

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মেজর এস এম আনিসুজ্জামান উদয় এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ১ হাজার ৫৩০ পিস ইয়াবা, নগদ ৫১ হাজার ৪০ টাকা, ইরানি মুদ্রা ১ লাখ ১০ হাজার ৫ দিনার এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে মেজর এস এম আনিসুজ্জামান উদয় বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে যৌথ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামিদের গ্রেফতার করা হবে।’

অভিযান শেষে সকাল ৮টা ৪০ মিনিটে আটককৃত আসামিদের উদ্ধারকৃত মালামালসহ ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫


নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬





টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
১৫ মার্চ ২০২৬ দুপুর ০২:৪১:০২


Follow Us