• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪০:৩১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসঙ্গত নয়: শিক্ষামন্ত্রী

১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৫:২০

শিক্ষার্থীদের ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসঙ্গত নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতিকে যুক্তিসঙ্গত মনে করেন না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

১৫ মার্চ রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা শহরে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তিতে দীর্ঘদিন ধরে একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি পদ্ধতি চালু করেছিল, তবে তার মতে এটি পুরোপুরি যুক্তিসঙ্গত নয়।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় গ্রামীণ ও শহুরে দুটি ভিন্ন বাস্তবতা রয়েছে। গ্রামীণ অঞ্চলে প্রি-প্রাইমারি স্কুল থাকলেও সেখানে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা তুলনামূলক কম। ফলে সেখানে ভর্তি সমস্যা তেমন দেখা যায় না।

মন্ত্রী আরও জানান, আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তির পদ্ধতি কী হবে, সে বিষয়ে স্টেকহোল্ডারদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিভাবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সংসদ সদস্যদের সঙ্গে সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে জনমত গঠন করে ২০২৭ সালের জানুয়ারি মাসের ভর্তি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, দেশে ধর্মীয় অনুভূতির ভিত্তিতে এবতেদায়ি, মাদরাসা, কওমি, ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়াম এভাবে বহু ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। এগুলোকে সমন্বিত করা একটি জটিল বিষয় হলেও সরকার এ বিষয়ে কাজ করছে।

শিক্ষামন্ত্রী জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নীতিমালার আওতায় এনে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে।

এছাড়া এবতেদায়ি শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে এবং কওমি শিক্ষা ব্যবস্থাকে কীভাবে মূল ধারার সঙ্গে সমন্বয় করা যায়, সে বিষয়েও সরকার উদ্যোগ নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২