• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৫:৫৮ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

খোকসা গার্লস স্কুলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক মতবিনিময় সভা

২৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪৪

খোকসা গার্লস স্কুলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক মতবিনিময় সভা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, ২০২৫ সালে বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে উপজেলায় সর্বোচ্চ পাশের হারের গৌরব অর্জন করেছে।

এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালমা খাতুনের দক্ষ নেতৃত্ব ও নিবিড় পরিচালনা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সক্রিয় ভূমিকা, শিক্ষকবৃন্দের মানসম্মত পাঠদান এবং শিক্ষার্থী-অভিভাবক সমন্বয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় প্রশাসনের মধ্যে ফলপ্রসূ আলোচনা এ সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানে মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৫:১৭


দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:০৯

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১
কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২১:৫৯