• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৫:২৩ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

২১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:০৮:৫৫

চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

মো.হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

২১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলীয় প্রতীক পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। জেলার তিনটি আসনে সবগুলো প্রার্থীই তাদের দলীয় মনোনয়ন পেয়েছেন। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদেরকে আচরণবিধি সম্পর্কে অবগত করে মেনে চলার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ভোটারদের পাশাপাশি প্রার্থীদেরও সহযোগিতা দরকার। সুন্দর নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫:১৫


একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:৩২



ইকবাল সোবহান চৌধুরী আটক
ইকবাল সোবহান চৌধুরী আটক
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:১০



জিএমপির কমিশনার আশিক সাঈদ
জিএমপির কমিশনার আশিক সাঈদ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩২